রাজবাড়ীতে দুই অস্ত্র ব্যবসায়ী আটক
ফরিদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা শুক্রবার রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তাদের নাম সোহেল (২৬) ও জামাল (২৫)।
এ সময় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও চাকু উদ্ধার করা হয়।
