২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে স্বামী নিহত, স্ত্রী আহত

ন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শফিউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন (৫০) আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বুধবার রাতে। আহত হয়েছেন স্ত্রী আকিতা বেগম (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সন্ত্রসীরা বুধবার রাতে সিঁদ কেটে শফিউদ্দিনের ঘরে ঢুকে তাকে এবং আকিতাকে এলোপাথাড়ি কোপাতে থাকে ধারোলো অস্ত্র দিয়ে। প্রায় সঙ্গে সঙ্গে শফিউদ্দিনের মৃত্যু হয়। তাকে আড়াইহাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহফুজুল করিম বলেছেন, হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, দুই বিয়ে করায় পারিবারিক বিরোধ কিংবা পুর্বসত্রুতার জের ধরে শফিউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

এখনও মামলা হয়নি।