সীতাকুণ্ডে ট্রেনে চাপা পড়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের তলায় চাপা পড়ে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এক কর্মচারী মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩৫)। তিনি বিভাগের পরীক্ষাগার সহকারি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বিভাগের দুজন শিক্ষকের তত্ত্বাবধানে ২৬ শিক্ষার্থী ও তিন কর্মচারীসহ মোট ৩১ সদস্যের একটি দল পাঁচ দিনের শিক্ষা সফরে বুধবার রাতে সীতাকুণ্ডে যায়।
সকাল আটটার দিকে চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রেললাইন পার হওয়ার সময় অপর দিক থেকে আসা মহানগর প্রভাতী ট্রেন নিজামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভু তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহফুজুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
