২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জাল দলিলসহ আটক ১

বিপুল পরিমাণ জাল দলিল, স্ট্যাম্প এবং সরকারি-বেসরকারি ব্যাংকের চেকসহ গোফরান নামের এক ব্যক্তিকে র‌্যাব আটক করেছে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে হক সুপার মার্কেটে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 03:33 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তার বিরুদ্ধে জাল দলিল রাখা ও ছাপানোর অভিযোগ আনা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ একটি চক্র বহু দিন ধরে দেশী-বিদেশী প্রতিষ্ঠানের দলিল, স্ট্যাম্প ও ব্যাংকের চেকসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জাল করে আসছে।

গোফরানকে ওই চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে বিঞ্জপ্তিতে বলা হয়, গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জাতীয় সংসদের জাল প্যাড, স্ট্যাম্প, সরকারি-বেসরকারি ব্যাংকের চেক, সিলমোহর ও একটি কম্পিউটারসহ বিভিন্ন ধরনের নকল কাগজপত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেছেন, গোফরানকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে তার সহযোগীদের।