গুলশান থানার এসআই মিজানুর রহমান নিহত
রাজধানীর গুলশান থানার এসআই মিজানুর রহমানের (৩৫) মৃতদেহ মঙ্গলবার রাতে পাওয়া গেছে গুলশানের একটি বাড়ির সামনে।
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার শরীরে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ‘মিজানুর রহমান-টু’ নামে তিনি পুলিশ বিভাগে পরিচিত ছিলেন।
গুলশান থানা পুলিশের একটি দল রাত পৌনে আটটার দিকে গুলশান-১ নাম্বারের ১১৩ নং সড়কের একটি বাড়ির সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। সেখান থেকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানা পুলিশ জানায়, নিহত মিজানুর রহমান ডিউটিতে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
