২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মর্গে এক যুবকের লাশ

সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পড়ে আছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

লুঙ্গি, লাল-সাদা চেকের শার্ট ও সাদা উলের চাদর গায়ে সাইকেল আরোহী এ যুবক চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক দিয়ে শিবগঞ্জের দিকে যাওয়ার পথে বারঘরিয়া বাজারের কাছে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয় রোববার বিকেলে।

মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সোয়া ১০ টার দিকে অজ্ঞাতনামা এ যুবক মারা যায়। এ ব্যাপারে সদর থানায় সোমবার একটি ইউডি মামলা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ তা উদ্ধারের চেষ্টা করছে এবং দুর্ঘটনার বিষয়টিও তদন্ত করছে।