রাজশাহীতে ৬ ডাকাত গ্রেপ্তার
অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুর উপজেলার সুখানদিঘি গ্রামে শনিবার দুপুরে।
ডাকাতরা হলো নাটোরের বড়াইগ্রাম এলাকার সামসুল হক (২৫), শহীদুল (৩৫), সাইফুল ইসলাম (২৮), সাইফুল হক (২৯), আলমগীর হোসেন (৩৮) ও পাবনার চাটমোহরের সাইদুল ইসলাম (২৫)।
এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে ডাকাতরা সুখানদিঘি গ্রাম থেকে ধরমপুরের দিকে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু লোকজন তাদের তাড়া করে ধরে ফেলে এবং গনপিটুনি দেয়।
বিকেল সাড়ে ৫ টার দিকে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার ওসি ইসাহাক আলি বলেছেন, ডাকাতদের কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
