২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভ্যানচালককে হত্যা

ভ্যানচালক মাজেদ মোল্লাকে (৪২) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ফুলতলা উপজেলার দামোদর এলাকার ভৈরব নদের ঘাট থেকে হাত ও মুখ বাধা অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করেছে শুক্রবার বেলা ১১ টার দিকে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ফুলতলা উপজেলার নতুনহাট এলাকার বিকাশ নামের এক ব্যক্তির সেলুনের সামনে থেকে হেরোইন ব্যবসায়ী রুস্তম শিকদার ও ইস্রাফিল খান ভ্যানসহ চালক মাজেদ মোল্লাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ আর পাওয়া যায়নি।

সকালে দামোদর পূর্বপাড়া ভৈরব নদের ঘাটে মাজেদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশের গলায় মাফলার পেচানো এবং হাত ও মুখ বাধা ছিল। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি।

ফুলতলা থানার এসআই মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাজেদ মোল্লা দামোদর বামনপাড়া এলাকার মৃত রুস্তম মোল্লার ছেলে।