‘বিচার বিভাগ চলছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে’
বিচার বিভাগ দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে এইচ এম এরশাদ ১৪ দলীয় জোটে যোগ দিতে চাওয়ায় তার আবেদন খারিজ করে দেওয়া হল।
বৃহস্পতিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এ অভিযোগ করেন। (আরো তথ্যসহ)
মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর ,আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী, কাজী আবু বকর সিদ্দিকীর ছেলে আমিনুল ইসলাম খোকা , প্যারী মোহন আদিত্যের ছেলে নটো কিশোর আদিত্য , আব্দুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম কবির, সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নুর , আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ এবং মামুন মাহমুদের মেয়ে জেবা মাহমুদ ।
হাসিনা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা জাপানি বোট ক্রয় সংক্রান্ত মামলার উল্লেখ করে বলেন, “শুনলাম আজ তাকে দুই বছরের জেল দেয়া হয়েছে। যখনই এরশাদের ৪ দলীয় জোটে যোগ দেওয়া যখন অনিশ্চিত হয়ে গেছে তখনই মামলার শুনানি শুরু হল এবং এই শুনানি পুরোপুরি শেষ না করেই রায় দেয়া হয়েছে।”
শেখ হাসিনা প্রশ্ন করেন “বিচার বিভাগ কি কারো ধারক ও বাহকে পরিণত হয়েছে?”
বিএনপি-জামায়াত জোট সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তবু আমি হতাশ নই”। তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
৪ দলীয় জোট দেশেকে একটি অসাস্থ্যকর পরিবেশের মধ্যে রেখে গেছে বলে শেখ হাসিনা অভিযোগ করেন । তিনি বলেন ,মিথ্যা দিয়ে সত্যকে কোনো দিনও চাপা দিয়ে রাখা যায় না ।
আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমান একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন । তিনি দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন , যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার এবং গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেন ।
শেখ হাসিনা বলেন, “ইনশাল্লাহ ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে।”
শহীদ পরিবারের পক্ষ থেকে আসিফ মুনীর বলেন , এখন যে অবস্থা দাড়িয়েছে , তাতে মনে হচ্ছে এই বাংলাদেশ আমাদের নয়, কিংবা এটা বাংলাদেশই নয় বাংলাদেশের উপর ভর করেছে পাকি¯তানের আত্ম্া । তিনি বলেন , বিদেশী ক’টনীতিকরা এখন বাংলাদেশের ভবিষ্যত নিয়ে তাদের ভাবনা নিয়ে ছুটে যাচ্ছে ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে, ১৪ দলের নেত্রীর কাছে , ৪ দলীয় নেত্রীর কাছে । বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য যদি বিদেশী ক’টনীতিকদের ছোটাছুটি করতে হয় , তাহলে তা ভালো কোনো ভবিষ্যত আনতে পারে না।
শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা ১৪ দলকে স্বাধীনতা বিরোধী কারো সঙ্গে আঁতাত না করার আহবানও জানান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান, আজিজুর রহমান, সেলিনা পারভীন, শফিকুল ইসলাম ,গিয়াস উদ্দীন আহমদ, কবীর উদ্দীন আহমদ, মধুসুদন দে, কাজী শামসুল হক, সৈয়দ সুলতান হোসেন, শেখ আব্দুস সালাম ও শফিকুল আনোয়ারের পরিবারের সদস্যরা।
