বাজারে বিজয় দিবসের পোশাক
বিজয় দিবসের প্রাক্কালে প্রতি বছরের মতো এবারেও বেশ কিছু পোশাক উঠতে শুরু করেছে বাজারে।
কে ক্রাফট বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদের জন্য তৈরি করেছে ফতুয়া। দাম ২৫০-৩৫০টাকা।
নিত্য উপহার লাল সবুজের কম্বিনেশনের নিয়ে এসেছে পাঞ্জাবি ও ফতুয়া। পাঞ্জাবি ৪০০ টাকায় ও ফতুয়া পাওয়া যাবে ৩০০ টাকায়।
দেশাল বিজয় দিবস ভিত্তিক বিভিন্ন থিম নিয়ে বের করেছে ছেলে এবং মেয়েদের ফতুয়া। গেরিলা শিরোনামে গেরিলা যোদ্ধাদের ছবি নিয়ে ফতুয়া পাওয়া যাবে ৩০০ থেকে ৩২০টাকার ভিতর। হে স্বাধীনতা, সারেন্ডার, সুর্যোদয় ইত্যাদি শিরোনামের ফতুয়া পাওয়া যাবে ২২০ থেকে ৩৬০ টাকার ভিতরে। এছাড়াও লাল সবুজের রং শোভিত লকেট পাওয়া যাবে ১০০ টাকায় ও মাথার স্কার্ফ ১৩০ টাকায়।
ফ্যাশন হাউস মেঘ বিজয় দিবস উপলক্ষে বাজারে নিয়ে এসেছে নতুন কিছু পোশাক।
এর মধ্যে ছেলেদের জন্য ফতুয়া পাওয়া যাবে ৩৫০ টাকায়, টিশার্ট পাওয়া যাবে ১৫০ থেকে ২২০ টাকায় এবং মেয়েদের শর্ট কামিজ পাওয়া যাবে ৪৫০ টাকায়।
আজিজ সুপার মর্কেটের স্বপ্নবাজ বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ স্বপ্ন, কনসার্ট ফর বাংলাদেশ এবং ১৯৭১ কিছু টি-শার্ট বাজারে এনেছে। হাফ ও ফুল স্লিভের এই টি-শার্ট গুলোর দাম পড়বে ১৫০-২০০টাকা।
ফারজানার শাড়ি প্রদর্শনী
বিজয় দিবস আর ঈদকে সামনে ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘ফারজানার শাড়ি’র প্রদর্শনী, চলবে ৩০ তারিখ পর্যন্ত। তাঁত, ব্লক, হ্যান্ডপেইন্ট, কাঁথা স্টিচ, সিল্ক শাড়ির সঙ্গে প্রদর্শনীতে আরো আছে সালোয়ার-কামিজ ও ছেলেমেয়েদের ফতুয়া, পাঞ্জাবি।
শাড়ি ও থান কাপড়ের ওপর করা হয়েছে হ্যান্ডপেইন্ট, ব্লক, বাটিক, কাঁথা স্টিচ, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, অ্যাপ্লিকের কাজ। রঙের মধ্যে এসেছে ফিরোজা, নেভি ব্লু, মেরুন, ম্যাজেন্টা, লাল, কমলা, সবুজ, খয়েরি, সাদা, বেগুনি, কালো, গোলাপিসহ নানা রঙ।
দাম : তাঁতের শাড়ি ৩৫০-৩০০০ টাকা, ব্লক প্রিন্ট শাড়ি ৬০০-৮৫০, হ্যান্ডপেইন্ট শাড়ি ১১৫০-৩০০০, থ্রিপিসের কাপড় ৩০০-৭৫০, তৈরি সালোয়ার-কামিজ ৫৫০-২০০০, ছেলে-মেয়েদের ফতুয়া ৩৫০-৬০০, পাঞ্জাবি ৪৫০-২০০০, বাটিকের শার্ট ৪০০-১০০০ টাকা। আরও আছে মহিলাদের ম্যাক্সি, পেটিকোট, নবজাতকের পোশাক ইত্যাদি।
প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৯টা পর্যন্ত। ঠিকানা: বাড়ি-১/এ, রাস্তা-১, সেক্টর-৫, উত্তরা মডেল টাউন, ঢাকা; ফোন-০১৮৯২২৫০১৪, ০১৭১৭৫৫২১৭২।
কলকার ‘আমার প্রাণের বাংলাদেশ’
বিজয়ের মাসে মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘কলকা ফ্যাশন স্টুডিও’ তাদের এবারের কালেকশন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধাদের। কালেকশনের শিরোনাম দিয়েছে ‘আমার প্রাণের বাংলাদেশ’। এর প্রদর্শনী চলবে আগামি ১৬ তারিখ পর্যন্ত।
পোশাকে ব্যবহার করা হয়েছে কুমিল্লার খাদি ও নরসিংদীর তাঁত কাপড়।
বিজয় কালেকশনের প্রত্যেকটি প্রোডাক্টের বিক্রয়ের পাঁচ শতাংশ অর্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তহবিলে জমা দেওয়া হবে।
বিজয় দিবসের কালেকশনে থাকছে ছেলেদের শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ও মেয়েদের ফতুয়া, সালোয়ার-কামিজ ও লং স্কার্ট।
দাম : ছেলেদের ফতুয়া ৩৫০-৮৫০ টাকা, মেয়েদের ফতুয়া ৫৫০-১,১৫০ টাকা, সালোয়ার কামিজ ১,৩৫০ টাকা, লং স্কার্ট ৯০০ টাকা।
কলকার দুটি আউটলেট ধানমন্ডির রাইফেলস স্কয়ার ও আনাম র্যাংগস প্লাজায়।
