২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, গৃহবধুর আত্মহত্যা

অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে শ্যামপুরের মুরাদপুর হাইস্কুল রোডের মসজিদের গলি থেকে বুধবার রাতে। এছাড়া আদুরি (২০) নামের এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন ডেমরা থানার নতুন পাড়ায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অজ্ঞাত পরিচয়ের যুবকটির পরনে ছিল কালো প্যান্ট ও লাল-কালো রঙের চেক শার্ট। তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, ডেমরা থানার নতুন পাড়ার একটি বাড়ির মালিক লতিফ মিয়া বুধবার বেলা ১২টার দিকে ঘরের জানালা দিয়ে আদুরির লাশ ঝুলতে দেখতে পান বলে তাদের জানান। পুলিশ এসে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে। আদুরির গ্রামের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার কলমিরচর গ্রামে।

এর আগে মঙ্গলবার রাতে আদুরির সঙ্গে তার শাশুড়ির কথা কাটাকাটি হয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়। ওই সময় থেকেই তার মন খারাপ ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ দুটি মিটফোর্ড হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।