প্রতিপক্ষের হাতে জাবি ছাত্রদল কর্মী আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদল কর্মীদের হাতে চন্দন কুমার মণ্ডল নামে অপর এক কর্মী বুধবার সন্ধ্যা ৭ টায় গুরুতর আহত হয়েছে।
শাহাদাত, মুকুল, তানিম, রাজীব, লিটন ও রাব্বী মীর মোশাররফ হোসেন হলের ছাত্রদল কর্মীরা তাকে চাপাতি ও লোহার রড দিয়ে মারাত্মকভাবে জখম করে।
চন্দনকে আশংকাজনক অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান এবং মীর মোশাররফ হোসেন হলের ছাত্রদলের সধারণ সম্পাদক মহিউদ্দিন শুভ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আহত চন্দন এবং হামলাকারীরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৪ তম ব্যাচের ছাত্র।
