২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ, গাইবান্ধা ও ঝিনাইদহে বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সিরাজগঞ্জ: নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের নীচে চাপা পড়ে তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম ময়েন উদ্দিন (৩০)। তিনি বগুড়া জেলার আদমদিঘীর বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন। তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাইবান্ধা: ঢাকা-দিনাজপুর মহাসড়কে পলাশবাড়ি উপজেলা সদরের বাসস্ট্যান্ডে সকালে সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী মো. শাহারুল ঘটনাস্থলেই নিহত হয়। রংপুর থেকে রাজশাহীগামী মানিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-চ-২৬২৬) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী রিক্সা ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারুল পলাশবাড়ি উপজেলার মহেশপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আহত হয়েছে সাতজন। আহতদের মধ্যে ভ্যান চালক আব্দুস কুদ্দুস ও মোটর ট্রাক শ্রমিক আব্দুল জলিলকে পলাশবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঝিনাইদহ: কালীগঞ্জ-জীবননগর সড়কের বারোমাস এলাকায় একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে মতিয়ার রহমান (৩০) নামে একজন নিহত ও আটজন আহত হয়। নিহতের বাড়ি কোটচাঁদপুর উপজেলা লক্ষ্মীপুর গ্রামে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। আহতদের কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।