“রাজশাহীতে চেয়ারম্যান হত্যাকাণ্ড বিএনপি-জামায়াতের কাজ”
গোয়ালকান্দি ইউপি চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে বলে ১৪ দলের নেতারা অভিযোগ করেছেন।
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বুধবার বিকেলে ১৪ দল আয়োজিত এক সমাবেশে তারা হত্যাকারীদের প্রতিহত করতে এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী কামাল, জাসদ মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, মহনগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।
