২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ মন্ত্রণালয়ের সচিব বদলের খবর জানতেন না উপদেষ্টা ধীরাজ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বদলের খবরটি জানতেন না ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার হঠাৎ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এসএম জাফরউল্লাহকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোতাহার হোসেনকে গণপুর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়।

এ বিষয়ে ধীরাজ কুমার নাথ সাংবাদিকদের বলেছেন, “সচিব রদবদলের বিষয়ে কিছুই জানতাম না। প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিষয়টা আমি জেনেছি।”

কেন, কিভাবে এ রদবদল হয়েছে এ বিষয়ে তার কিছু জানা নেই বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।