২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসওয়াফুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় অ্যাডভোকেট শেখ আসওয়াফুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার স্বপ্রণোদিত রুল জারি করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কেন আসওয়াফুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করা হবে না, সে সম্পর্কে এক সপ্তাহের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

এছাড়া এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ওই বেঞ্চে মামলা পরিচালনা না করার নির্দেশ দেয়া হয়েছে।

১০ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘৩০ নভেম্বর আওয়ামী আইনজীবি শেখ আসওয়াফুর রহমানের ঔদ্ধত্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এতে অভিযোগ আনা হয়, শেখ আসওয়াফুর আসওয়াফুর রহমান রহমান ৩০ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামানের সঙ্গে অশোভন আচরণ করেন।

প্রতিবেদনটি ব্যারিস্টার রুহুল কুদ্দুস আদালতের দৃষ্টিতে আনলে এই স্যুয়োমটো রুল জারি করা হয়।