মশামুক্ত নগরীর দাবিতে খুলনায় মানববন্ধন
মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে শুক্রবার খুলনার মানুষ মশারী নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে।
স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বানে বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচিতে বক্তারা বলেন, একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছে নগরবাসী। সিটি করপোরেশন ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করছে না। ফলে মশার যন্ত্রণায় নগরজীবন বিপর্যস্ত।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ ও নাগরিক নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ। বক্তৃতা করেন শ্রমিক নেতা এইচ এম শাহাদাৎ, এস এম মোহরাব হোসেন, আইনুল হক, মুনীর চৌধুরী সোহেল, মিজানুর রহমান বাবু, প্রদীপ দাস প্রমুখ।
