২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় অতিথি ভবনে ত্রিপক্ষীয় বৈঠক চলছে

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা, নির্বাচন কমিশন এবং ১৪ দলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে উপদেষ্টামণ্ডলির মধ্যে রয়েছেন তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম, কৃষি বিষয়ক উপদেষ্টা সি এম শফি সামি, অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান এবং সুলতানা কামাল। ১৪ দলের নেতাদের মধ্যে রয়েছেন আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, তোফায়েল আহম্মেদ, হাসানুল হক ইনু প্রমুখ। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষ করে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়াও এতে যোগ দিয়েছেন।

বুধবারের বৈঠকের ধারাবাহিকতায় রাজনৈতিক সংকট নিরসনের জন্য উপদেষ্টা পরিষদের প্রস্তাবিত ‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

এ বৈঠক শেষে চার দলের নেতাদের সাথেও উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।