২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় পওয়ার টিলার চালক নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক জাহিদুর রহমান (২৩) নিহত হয়েছেন ভাঙ্গা উপজেলার চুমুরদি-বাবলাতলায় বুধবার সন্ধ্যায়। আহত হন অপর আরোহী বায়েজিদ (২৫)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বায়েজিদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দ্রুতগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-২০০০) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকেরহাটগামী পাওয়ার টিলারটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাওয়ার টিলারের চালক ছিটকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থালেই তার মৃত্যু ঘটে।

নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার ষোলঘুরি গ্রামে।

এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।