পল্টন থেকে বিস্ফোরক উদ্ধার
বঙ্গভবনের পাশে রাজধানীর পল্টন ময়দান থেকে বুধবার বিকেলে বিস্ফোরকভর্তি পাঁচটি বোতল উদ্ধার করা হয়েছে। র্যাব সদস্যরা সেগুলো উদ্ধার করার পর নিষ্ক্রিয় করেছে।
এ ঘটনার পর বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩ টা ১০ মিনিটে পল্টন ময়দানের উত্তর-পূর্ব কোণায় বোতলগুলো পাওয়া যায়। খবর পেয়ে র্যাব সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে।
র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোতলগুলোর মধ্যে সালফার ও পাথরের গুঁড়ো ছিল এবং বিস্ফোরিত হলে ১৪ থেকে ১৫ গজ এলাকা ধ্বংস হতে পারতো।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
