২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

চট্টগ্রাম প্রকৌশল বিশ্বব্যিালয়ের (চুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় পরীক্ষাটি আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ডিনদের এক জরুরী বৈঠকে বৃহষ্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।