২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাবাজারে ব্যবসায়ী হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর পশ্চিম রাজাবাজারে ব্যবসায়ী সোহেল রানা (২২) হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া চার আসামী হলো সন্ত্রাসী সুইডেন আসলামের ঘণিষ্ঠ সহযোগী বাবুল ওরফে জাপানি বাবুল, জাহাঙ্গীর, পিয়াল ও মন্টু। এছাড়া আবুল বাশার, রহীম গাজী ও রাঢ়ী বাবুলকে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাবাসের আদেশ দেওয়া হয়।

চাঁদা দিতে অস্বীকার করায় ২০০৪ সালের ১৪ মে সন্ধ্যায় আসামীরা সোহেল রানাকে পশ্চিম রাজাবাজার থেকে অপহরণ করে ধানমণ্ডি লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন বাড়ির কাছে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা হাজী মো. ইসমাইল ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।