২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনায় সুভাষ রায় (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নাগুড়ায় বৃহস্পতিবার সকালে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে টেম্পোতে করে বাড়ি বানিয়াচং-এ ফিরছিলেন সুভাষ রায়। পথে হবিগঞ্জ-নবিগঞ্জ সড়কের নাগুড়ার সচীন্দ্র কলেজের সামনে হঠাৎ করেই তিনি টেম্পো থেকে পড়ে গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাড়ি জেলার বানিয়াচং উপজেলার পূর্ব পুকড়া গ্রামে।

হবিগঞ্জ থানার সাব ইনস্পেক্টর নজরুল ইসলাম জানান, চলার পথে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে ঝাকুনি খেয়ে তিনি টেম্পো থেকে পড়ে যান বলে জানা গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।