২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদীতে মা-মেয়ে এসিডদগ্ধ

মুলাদীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা হোসনে আরা বেগম এবং তার মেয়ে রিমাকে এসিড ছুড়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 11:12 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বুধবার তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রিমা সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে তার বাবা স্কুল শিক্ষক সেকান্দার আলী সরদারের সঙ্গে একই গ্রামের খালেক খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার খালেক খানের নেতৃত্বে সুমন খান, মিরাজ এবং ছবিসহ ২০/২৫ জন লোক বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়ে যায়। এ বিষয়টি মুলাদী থানায় জানানোর কারণে রিমা ও তার মায়ের ওপর এসিড ছোঁড়া হয়েছে। এসিড নিক্ষেপকারী সুমন খানকে চিনতে পেরেছেন বলেও রিমা জানান।

বুধবার দুপুরের দিকে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওবায়দুর রহমান এবং এসআই আবুল কালাম ঘটনাস্থলে যান। তারা বলেন, খালেক খানের সঙ্গে আহতদের পারিবারিক বিরোধ রয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।