২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে কুমিল্লার নতুন জেলা প্রশাসক মো. মহিবুল হোসেন বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওহাব খান, এনডিসি মো. হাসান মাহমুদ, জার্নালিস্ট ফোরাম অব কুমিল্লার সভাপতি মুহম্মদ মিজানুর রহমান চৌধুরী, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি মো. আমিনুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমিজ খান, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজিউল হক সোহাগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শান্তনু হাসান খান প্রমুখ।

জেলা প্রশাসক জনগণের প্রত্যাশা পুরণে দল-মত নির্বিশেষে সাংবাদিকদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।