২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ব্যবসায়ী খুন

মোঃ শাহাবুদ্দিন (৪৫) নামের এক চাউল ব্যবসায়ীকে খুন করা হয়েছে কালিগঞ্জের চাকুলিয়ায় মঙ্গলবার রাতে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 03:28 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ জানিয়েছে, তাকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয় । তবে হত্যাকাণ্ডের কারণ পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, দিঘা হাট থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা শাহাবুদ্দিনকে অপহরণ করে বিলে নিয়ে যায়। সেখানে তাকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয়। শাহাবুদ্দিনের বাড়ি উপজেলার তত্বিপুর গ্রামে।

পুলিশ বুধবার দুপুরে বিল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।