আখাউড়া স্থলবন্দরে ট্রাক চাপায় নিহত ১
জেলার আখাউড়া স্থল বন্দরের ‘নো-ম্যানস ল্যান্ডে’ বুধবার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
এ ঘটনার পর উত্তেজিত সিএন্ডএফ ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
নিহত দুবরাজ মিয়া (৭৫) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিএন্ডএফ এজেন্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ থেকে মাছ ভর্তি একটি ট্রাক ভারতের কাস্টমস অফিসের সামনে দিয়ে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুবরাজ মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাক ও চালককেও আটক করেছে।
