২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ব্যবসায়ী গুলিবিদ্ধ: ৫ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর শহরের ভাই ভাই ট্রান্সপোর্টের অন্যতম মালিক শেখ হোসেন (৫২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মঙ্গলবার ফরিদপুর কোতয়ালী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছে শেখ হোসেনের পুত্র টুটুল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে কোতয়ালী থানা পুলিশ সোমবার রাতে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে রিপন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

ফরিদপুর কোতয়ালী থানার এস আই জেহাদ জানান, ভাই ভাই ট্রান্সপোর্টের মালিকানা নিয়ে বিরোধের জের ধরেই সম্ভবত এ ঘটনা ঘটেছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সেীর অন্যতম মালিক শেখ হোসেন গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।