শায়খ ও বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল
ঝালকাঠীর দুই বিচারক হত্যা মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ সাত জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার জঙ্গিদের ‘জেল পিটিশন’ ও আপিল খারিজ কে দেন। এর আগে সোমবার পর্যন্ত এসব আবেদনের পরিপ্রেক্ষিতে তিন কার্যদিবস শুনানি করা হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় ঝালকাঠীর সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন।
নৃশংস এ হত্যা মামলার রায়ে ঝালকাঠীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ চলতি বছরের ২৯ মে জেএমবির ৭ শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ (পলাতক) ও খালেদ সাইফুল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। হাইকোর্টেও এই দণ্ডাদেশ বহাল থাকে।
