১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় সোমবার
বিচার বিভাগ পৃথকীকরণের রায় বাস্তবায়ন না করা এবং রায়ের অপব্যাখ্যা দেওয়ায় চার সচিবসহ ১৩ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনা আদালত অবমাননা মামলার রায় প্রদান দ্বিতীয়বারের মতো পিছিয়ে সোমবার ধার্য করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সুুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার রায় প্রদানের এই পরিবর্তীত দিন ধার্য করে।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য মাজদার হোসেন মামলায় সুপ্রিমকোর্ট ১২ দফা নির্দেশনা দেয় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর। রায় বাস্তবায়নের জন্য উচ্চ আদালতের কাছ থেকে ২৫ বার সময় নিলেও কোন সরকারই বিচার বিভাগ পৃথক করেনি।
