২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চেয়ারম্যানকে ঢাকায় জরুরী তলব

চট্টগ্রাম বন্দরের জটিল পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে নৌ পরিবহন মন্ত্রাণালয়ে তলব করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এরই মধ্যে বন্দর চেয়ারম্যান শনিবার দুপুরে ঢাকায় পোঁছে গেছেন। এর আগে সকালে তিনি বন্দরের উর্ধতন কর্মকর্তাদের সাথে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে কন্টেইনার ও জাহাজ জটসহ বন্দরের গুরুত্বপূর্ন টার্মিনাল সিসিটিতে গত ১০ দিন ধরে কাজ বন্ধ থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বন্দরের উর্ধতন কর্মকর্তাদের সাথে বন্দর ভবনে সিসিটির অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে রবিবারের মধ্যে যে কোন উপায়ে সিসিটি চালু করার দাবি জানান।

এসোসিয়েশনের পক্ষ থেকে সভায় বলা হয়, বন্দরের জেটি ও বর্হিনোঙ্গরে অবস্থানরত ১১ টি গিয়ারলেস জাহাজে প্রায় ৬৫০০ টি কন্টেইনার খালাসের অপেক্ষায় রয়েছে। এসব কন্টেইনার দ্রুত খালাস করা না হলে তৈরি পোশাক শিল্পসহ আমদানি-রফতানি বাণিজ্যে ধস নামবে।

বৈঠকে বন্দরের ৩ মেম্বার ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। শিপিং এজেন্ট এসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ড. মোঃ পারভেজ সাজ্জাদ আকতার।

সিসিটি ইয়ার্ডে গ্যান্ট্রি ক্রেন পরিচালনায় নিযুক্ত বেসরকারি ঠিকাদারের সাথে চুক্তি বাতিলের দাবিতে গত ১০দিন ধরে ডক শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে। কাজে যোগ দিচ্ছেনা তারা। ফলে ঐ টার্মিনালে নোঙ্গর করা ২টি গিয়ারলেস জাহাজ থেকে কন্টেইনার খালাস বন্ধ রয়েছে।

বাংলাদেশ মাস্টারস স্টিভিডোর্স অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) চেয়ারম্যান এ এইচ এম মনজুর আলম শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, কন্টেইনার জট নিরসনে ব্যাবসায়ীদের দ্রুত কন্টেইনার খালাস করে নিতে হবে। এছাড়া বর্হিনোঙ্গরে জাহাজ জট কমাতে সিসিটি ইয়ার্ডে বন্দরের নিজস্ব অপারেটর দিয়ে এখুনি কাজ শুরু করতে হবে।