২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বোমা বিস্ফোরনে বিএনপি কর্মী আহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়বানিতা ইউনিয়নের কুড়ালিয়ার ওয়ার্ড সদস্যের বাসায় শুক্রবার বোমা বিস্ফোরনে সালেম (৩০) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তাকে বোরহানউদ্দিন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সালেম দাবি করেছেন, ইউপি সদস্য শাহে আলমের বাড়ির সামনে ফেলে রাখা কয়েকটি কৌটা নিয়ে নাড়াচাড়া করার সময় সেগুলো বিস্ফোরিত হলে তিনি আহত হন।

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলে বোমা তৈরির সময় ইউপি সদস্যের বাসায় সেগুলো বিস্ফোরিত হয়। এ সময় আলাউদ্দিন এবং শাহে আলমকে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যেতে দেখা গেছে।

এদিকে বোমা বিস্ফোরনের প্রায় সাড়ে ৩ ঘন্টা পর আহত সালেমকে এএসপি (সার্কেল) আসাদুজ্জামান দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৭টা) পুলিশ ঘটনাস্থলে যায়নি।