২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান মইন ইউ আহমেদ বৃহস্পতিবার সকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পৌনে এক ঘণ্টার এ বৈঠক শুরু হয় পৌনে ১১টায়। তবে তারা কি বিষয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।

এ বৈঠক শেষ হওয়া মাত্রই সংস্থাপন সচিব আবু সোলায়মান চৌধুরি রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন। এ বৈঠকে বিভিন্ন কর্মকর্তাদের রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।

এর পরপরই কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান।