২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

শেরপুরে অবরোধ চলার সময় মঙ্গলবার বিকেলে ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে আহত হয়েছে অর্ধ শতাধিক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৪টার দিকে ১৪ দলের সমাবেশে শহরের নবীনগর এলাকা থেকে একটি মিছিল আসার পর মঞ্চ থেকে এক নেতার নাম ঘোষণা না করায় দুই গ্রুপের সধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও নীরব ভূমিকা পালন করে।

এসময় দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি চলে। অর্ধ শতাধিক মানুষ এতে আহত হয়।

গুলিবিদ্ধ হারুন (২২) এবং হান্নানকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

শহরে পুলিশ মোতায়েন রয়েছে।