শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তরের দাবিতে বুধবার প্রতীক অনশন
শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার কাছ থেকে অন্য কোনো উপদেষ্টার কাছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তরের দাবিতে বুধবার মুক্তাঙ্গনে প্রতীক অনশন পালন করবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার হাতে ১১টি মন্ত্রণালয় থাকায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ফাইল দেখার সময় পান না। তাছাড়া শিক্ষা সচিবও দেশের বাইরে থাকায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।
এই পরিস্থিতিতে অন্য কোনো উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তরসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল ১০টায় মুক্তাঙ্গনে প্রতীক অনশন পালন করবে সংগঠনটি।
