২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গৃহবধু এসিডদগ্ধ

দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে কোহিনুর বেগম (২৫) নামে এক গৃহবধুর শরীর ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের দড়িপাড়া গ্রামে রোববার গভীর রাতে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কোহিনুর বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৃর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘুমন্ত কোহিনুরের শরীরে এসিড ছুঁড়ে মারলে তার পিঠ ঝলসে যায়।

কোহিনুরের স্বামী মনির উদ্দিন এ ঘটনায় বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোহিনুরের ভাসুর আব্বাস তার সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।