২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচি ঠেকাবে বিডিআর

মুন্সীগঞ্জ বিএনপি ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরে বিএনপি মিছিল করে। মিছিল শেষে আয়োজিত এক সমাবেশ থেকে তারা ঢাকা মাওয়া মহাসড়কের সিরাজদিখানের নিমতলীতে ১৪ দলের অবরোধ কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দেয়।

বিএনপির এ ঘোষণায় প্রশাসনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিমতলী পয়েন্টে বিডিআর মোতায়েনের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে বলে জেলা পুলিশ সুপার সরদার নূরুল আমিন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানিয়েছেন।