নওগাঁয় ক্রসফায়ারে দুই চরমপন্থী নিহত
র্যাবের ক্রসফায়ারে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এম এলের (লাল পতাকা) দুই সদস্য নিহত হয়েছে আত্রাই উপজেলার কাঁশিয়াবাড়ি গ্রামে রোববার ভোরে ।
নিহতরা হলো উপজেলার নৈদিঘী গ্রামের হুরমত আলীর ছেলে সোহেল এবং একই গ্রামের আব্দুর রউফের ছেলে পিন্টু (৩৫)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় হত্যাসহ পৃথক ৩টি হত্যা মামলার আসামী সোহেল ও পিন্টুকে র্যাব-৫-এর একটি দল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় গ্রেপ্তার করে। তাদের নিয়ে রোববার ভোরে কাঁশিয়াবাড়ি গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। সে সময় ক্রসফায়ারে পড়ে সোহেল ও পিন্টু মারা যায়।
র্যাব ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড গুলিসহ ১টি সাটারগান, ১টি ছোরা ও ১টি হাঁসুয়া উদ্ধার করে।
এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়েছে।
