সাভারে পলাতক আসামী গ্রেপ্তার
পলাতক আসামী শাহীন সিকদারকে (৪০) সাভার থানা পুলিশ আমিনবাজার থেকে গ্রেপ্তার করেছে শুক্রবার রাতে।
তার নামে হত্যা, চাঁদাবাজী, মাদক ব্যবসা ও অপহরনসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
শাহীন ভোলা জেলার সদর থানার কাঠাখালি গ্রামের মৃত আবুল বাশার সিকদারের ছেলে।
সে মিরপুর ১ নম্বরে দারুসসালাম এলাকায় বাস করতো।
সাভার থানার এসআই মিজানুর রহমান বলেন, গোপনে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাহীনকে আমিনবাজার টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।
