২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজে ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের হামলা

বিএম কলেজে ছাত্রলীগের মিছিলে ছাত্রদল বোমা হামলা চালিয়েছে শনিবার সকালে। তবে কেউ হতাহত হয়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ডিবি পুলিশ বোমা হামলার সত্যতা স্বীকার করছে। তবে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১০টার দিকে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি ক্যান্টিন এবং বাণিজ্য ভবন অতিক্রম করার সময় ছাত্রদল কলেজ শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে বহিরাগত ‘ক্যাডার’রা মিছিল লক্ষ্য করে পর পর দুটি বোমা নিক্ষেপ করে। একই সাথে ধাওয়াও করা হয় মিছিলকারীদের। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুম বলেন, “আমরা যখন ছাত্রলীগের মিছিলটি অনুসরন করছিলাম তখন তারাই দু’টি বোমার বিস্ফেরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার বলেন, “ছাত্রদল বোমা হামলা চালিয়ে তার দায়ভার আমাদের উপর চাপাতে চাইছে।”