হাসিনার সঙ্গে সর্বজিতের সাক্ষাৎ
ঢাকায় ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তী শুক্রবার বিকালে সুধাসদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
বিকেল সাড়ে চারটায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সর্বজিৎ সাংবাদিকদের বলেন, “আগামী জানুয়ারির ২৯ তারিখ মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় ২ দিনের কনভেনশনে আমন্ত্রণ জানাতে এসেছি। হাসিনা অনুষ্ঠানে অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্ভব না হলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে কথা দিয়েছেন।”
আসন্ন নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে সর্বজিৎ বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করছি।” সে সময় সাবেক সাংসদ লিটন চৌধুরী ও শেখ হেলাল উপস্থিত ছিলেন।
