২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী িবশੴিবদઘালেয় ১ঌ-২৩ নেভਹর ধমગঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কমকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ পাঁচ দফা দাবিতে ১৯-২৩ নভেম্বর ক্যম্পাসে পূর্ণদিবস ধর্মঘট ডেকেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 10:45 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ঐক্য পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। পরিষদের সভাপতি ডা. মীর্জা ওয়াজেদ হোসেন বেগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগগুলো ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে পরিষদ নেতৃবৃন্দ জানান।

ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে চাকরির বয়স সীমা ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি, ২০ শতাংশ কর্তনকৃত বেতন ফেরত, সিন্ডিকেটে অনুমোদিত ৩১ সহায়ক কর্মচারির নিয়োগ চুড়ান্ত, পোষ্য কোটায় যোগ্যতা অনুযায়ী চাকুরী এবং নিজ নিজ সমিতির দাবিগুলো দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য অধ্যাপক ড. মামনুনুর কেরামত বলেন, “তাদের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে।”