২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে বিজয় মঞ্চ তৈরি

লালবাগের চকবাজারে ১৪ দলের বিজয় মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চ থেকে প্রতিদিন স্বাধীনতা ও দেশাত্মবোধক গান, বক্তৃতা ও বিক্ষোভের মাধ্যমে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রধান ব্যবসা কেন্দ্র পুরনো ঢাকায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ১১ দফা দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।