ফরিদপুরে প্লাাস্টিক সার্জারী ক্যাম্প রোববার থেকে
সপ্তাহব্যাপী প্লাস্টিক সার্জারী ক্যাম্প শুরু হতে যাচ্ছে ফরিদপুরে রোববার থেকে।
ফরিদপুর ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের উদ্যোগে বিএমএ ফরিদপুর শাখার তত্ত্বাবধানে জেনারেল হাসপাতালে পঞ্চমবারের মতো এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিতসহ অন্যান্য রোগীর অপারেশন করা হবে।
ক্যাম্পে অপারেশন পরিচালনা করবেন হল্যাণ্ডের প্রখ্যাত সার্জনরা।
