২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার সাড়ে ৬ হাজার

সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গত পাঁচ দিনে সারাদেশে সাড়ে ৬ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সংগৃহীত তথ্য অনুযায়ী, এর মধ্যে শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয় ১১৫১ জনকে।

ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার করে ১৯৮ জনকে। এছাড়া ত্রুটিপূর্ণ ও লাইসেন্সবিহীন ১১৩৫ টি মোটর সাইকেল আটক ও এর সাথে জড়িত ৩৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া শুক্রবার সারাদেশে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭ টি আগ্নেয়াস্ত্র ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার ১৫০৮ জনকে, মঙ্গলবার ১৪১৪ জনকে এবং সোমবার ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়।

একই সময়ে র‌্যাব ও পুলিশ সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬০০ ব্যক্তিকে গ্রেফতার করে।