২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউচার শনিবার আসছেন ঢাকায়

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মার্কিন দূতাবাস সূত্র অনুযায়ী এই সফরকালে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে রোববার বঙ্গভবনে তাঁর সাক্ষাত করার কথা রয়েছে।

এদিকে শনিবার ঢাকায় পৌঁছার পরই বাউচার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গেও তিনি দেখা করবেন।

সবার সঙ্গে সাক্ষাতের পর রোববার বিকেলে তিনি এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী ওইদিন সন্ধ্যায়ই তাঁর কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই সফরে তিনি শ্রীলংকা, ভূটানেও যাবেন।

এর আগে গত আগস্টে বাউচার ঢাকায় এসেছিলেন। তখন তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।