শনিবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাইশ দিন ছুটি শেষে শনিবার ১১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে।
ঈদ উপলক্ষে ২০-৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সিন্ডিকেটের সিদ্ধান্তে ৯ নভেম্বর পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়।
তবে শুক্রবার সরকারি ছুটি হওয়ায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে। ইতোমধ্যেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় খোলার ঠিক আগ মুহূর্তে হল খোলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর আফরাউজ্জামান খান জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা দেরিতে হলগুলো খোলার সিদ্ধান্ত নেন।
