রাজধানীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজধানীতে একটি পোশাক এবং একটি বৈদ্যুতিক উপকরণের দোকানে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে । তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনী জানায়, আগারগাঁওয়ের জমজম সুপার মার্কেটে বিসইমল্লাহ ফ্যাশন নামের পোশাকের দোকানটিতে আগুনের সূত্রপাত ঘটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৃহস্পতিবার ভোর সোয়া ৫ টার দিকে। মোহাম্মদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্তিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল।
অপর অগ্নিকাণ্ডটি ঘটে খিলগাঁও দমকল বাহিনীর কাছে তিনতলা একটি ভবনের নিচতলায় একটি বৈদ্যুতিক উপকরণের দোকানে বুধবার দিবাগত রাত দুটার দিকে।
দমকল বাহিনী সূত্র জানায়, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
