২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদসহ জামায়াত নেতাদের জামিনলাভ

ওয়ার্কার্স পার্টির নেতা রাসেল হত্যা মামলায় জামাতের আমির মতিউর নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলি আহসান মুহাম্মদ মুজাহিদসহ ১০ শীর্ষ নেতাকে হাইকোর্ট বৃহস্পতিবার অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিচারপতি মোঃ আবদুল মতিন ও সৈয়দ আবু কাওসার মোহাম্মদ দবিরুশ্বান এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। এই রুলনিশিতে জানতে চাওয়া হয় জামাত নেতারা কেন নিয়মিত জামিনের আওতায় আসবেন না। এ ব্যাপারে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কাস পার্টির মহানগর কমিটির সম্পাদক কামরুল আহসান গত ৩০ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয় মতিউর রহমানের নির্দেশে গত ২৮ অক্টোবর পল্টনে ওযার্কার্স পার্টির এক মিছিলে হামলা চালানো হয়। এতে রাসেল নিহত হন ।

জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, এর আগে ১৪ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে এক জামায়াত নেতার দায়ের করা মামলার পাল্টা মামলা হিসেবে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত অভিহিত করেন।

জামিন পাওয়া অন্যান্য জামায়াত নেতা হচ্ছেন সেক্রেটারি জেনারেল মো: কামরুজ্জামান, মকবুল আহমেদ, এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, এটিএম সিরাজুল হক, শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান এবং শিশির মনির।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি এর্টনি জেনারেল মো: মোখলেসুর রহমান জাহিদ, এবং গুলজার হোসেন।