২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলি, চৌগাছায় রাস্তার কাজ বন্ধ

বিএসএফের গুলিবর্ষণের মুখে আতঙ্কিত বাংলাদেশী শ্রমিকরা রাস্তায় বিটুমিনের কাজ বন্ধ করে দিয়েছে চৌগাছা উপজেলার শাহজাদপুরে মঙ্গলবার দুপুরে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

গুলি বর্ষণের প্রতিবাদ জানিয়েছে ২২ রাইফেলস ব্যাটালিয়ন।

সূত্র জানায়, যশোরের চৌগাছা-নাভারন সংযোগ সড়কের শাহজাদপুরে বিডিআর ক্যাম্পের সামনের রাস্তায় শ্রমিকরা বিটুমিনের কাজ করছিল। এমন সময় ভারতের উত্তর বয়রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই রাউণ্ড গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত ঠিকাদার ও শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।

বিডিআরের লে. ক. নাসির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।